সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রীর

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালী সদরের মাইজদীতে সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মাইজদী বাজার এলাকার গ্রীন হল কমিউনিটি সেন্টারের সামনের প্রধান সড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম জান্নাত আহম্মেদ আনিসা (১৭)।এ দুর্ঘটনায় সুমাইয়া তাসনুর (১৭) নামে আরেক ছাত্রী আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আনিসা নোয়াখালী স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) অফিস সহকারী মাইজদীর বাসিন্দা আলী আহম্মদের মেয়ে। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পুর্ব গাজীপুরের মানিক রাজ গ্রামে। জান্নাত নোয়াখালী সরকারী মহিলা কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী ছিল। আহত সুমাইয়া তাসনুর নোয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয়ের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী।

স্থানীয়রা জানান, সকালে দুই কলেজ ছাত্রী ব্যাটারিচালিত ইজিবাইকে করে কোচিংয়ে ক্লাস করতে মাইজদী বাজার থেকে মাইজদী কোর্টের দিকে যাচ্ছিল। পথে মাইজদী-সোনাপুর প্রধান সড়কের গ্রীন হল কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি পিকআপভ্যানের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আনিসা মারা যায় এবং সুমাইয়া গুরুতর আহত হয়। উভয়কে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে জান্নাতকে মৃত ঘোষণা করা হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক হাজি ফরিদউদ্দিন জনান, সুমাইয়া হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কা মুক্ত।

সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পিকআপভ্যান ও দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইক জব্দ করা হয়েছে। দুই গাড়ির চালক পালিয়ে গেছে। তবে তাদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930