সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে ‘নিরাপদ সড়ক চাই’ এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

লক্ষ্মীপুর সংবাদদাতা :

লক্ষ্মীপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণে র‌্যালি, আলোচনা সভা ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এ সময় কেক কেটে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নিরাপদ সড়ক চাই’ লক্ষ্মীপুর জেলা শাখার উপদেষ্টা জাকির হোসেন ভূঁইয়া আজাদ। সভাপতিত্ব করেন, জেলা শাখার আহ্বায়ক কার্তিক সেনগুপ্ত।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, এম জে আলম, তৌহিদুর রহমান রেজা, জেলা কবিতা পরিষদের সভাপতি এস এম জাহাঙ্গীর, নিরাপদ সড়ক চাই’ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও নজরুল সংগীত শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান সাগর, সদস্য ওহিদুল হক বাবলু, মাসুদুর রহমান ভুট্টু, সাংস্কৃতিক কর্মী সুদেব দাস, টিংকু রঞ্জন মল্লিক, প্রথম আলো বন্ধুসভা লক্ষ্মীপুরের সভাপতি রিয়াদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনিম জোবায়ের, আশরাফুল ইসলাম প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় জাকির হোসেন ভূঁইয়া আজাদ বলেন, নিরাপদ সড়কের জন্য আঞ্চলিক মহাসড়ক গুলোকে চারলেনে উন্নীত করা খুবই জরুরী। সম্প্রতি চন্দ্রগঞ্জ পৌরসভার গেজেট প্রকাশ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। এছাড়াও পাঠ্যপুস্তকে ট্রাফিক আইন বিষয়টি অন্তর্ভূক্ত করার জোর দাবি জানান বক্তারা।

সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930