সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

শৌচাগারে শিক্ষকদের যৌননির্যাতনের শিকার স্কুলছাত্রী

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের পশ্চিমবঙ্গের রানিকুঠির বেসরকারি স্কুলে চার বছরের এক স্কুলছাত্রীর ওপর যৌননির্যাতনের ঘটনা ঘটেছে। ঘটনায় উঠে এল এক শিক্ষকসহ দুই অভিযুক্তের নাম। ছোট্ট সেই পড়ুয়ার সঙ্গে যা ঘটেছে, তা জানার পরে আঁতকে উঠবেন যে কোনও অভিভাবক।

হাসপাতালে চিকিৎসাধীন শিশুটিকে শুক্রবার সন্দেহভাজন কয়েকজনের ছবি দেখায় পুলিশ। এদের মধ্যে দুই জন শিক্ষককে চিহ্নিত করে সেই ছাত্রী। এদের মধ্যে অবশ্য মূল অভিযুক্ত অভিষেক রায় নামে শারীরিক শিক্ষার এক শিক্ষক। তাকে গ্রেফতার করা হয়। শিশুটির বয়ান পুরোটাই পুলিশ রেকর্ড করেছে বলে জানা গেছে।

নির্যাতিতা শিশুটির বাবার অভিযোগ, বৃহস্পতিবার চকোলেট দেয়ার লোভ দেখিয়ে তাকে স্কুলের শৌচাগারে নিয়ে যায় স্কুলেরই দুই পুরুষ শিক্ষক। তারপরে শিশুটিকে অশ্লীল ভিডিও দেখানো হয়। এর সঙ্গেই শিশুটির শারীরিক হেনস্থা করা হয়।অত্যাচারের পরে শিশুটিকে ফের স্কুলের পোশাক পরিয়ে ক্লাসে নিয়ে যায় দুই অভিযুক্ত শিক্ষক।

শিশুটির পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার সেই ঘটনার পরেই স্কুল থেকে ফোন করে জানানো হয়, সেই ছাত্রীর হলুদ প্রস্রাব হচ্ছে। তাকে যেন স্কুল থেকে নিয়ে যাওয়া হয়। সেইমতো শিশুটির বাড়ির লোক গিয়ে তাকে নিয়ে আসে। চিকিৎসার জন্য স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।

সেখানকার চিকিৎসকরাই শিশুটির উপর নির্যাতন হয়েছে বলে বুঝতে পারেন। তারা সে কথা শিশুটির পরিবারকে জানান। এর পরেই যাদবপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করা হয়। হাসপাতালে ভর্তি করে শিশুটির মেডিক্যাল টেস্ট করা হয়।

পুলিশ সূত্রের খবর, শিশুটির সঙ্গে কথা বলার পরে ফের স্কুলে গিয়ে সন্দেহভাজন কয়েকজন শিক্ষক এবং কর্মীকে জেরা করে পুলিশ। মূল অভিযুক্ত অভিষেক রায় বোলপুরের বাসিন্দা হলেও সোনারপুর এলাকায় থাকত। অন্য এক অভিযুক্তক শিক্ষককেও আটক করে জেরা করছে পুলিশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930