সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে শীতার্তদের পাশে রক্তদাতা সংগঠন

আকাশবার্তা ডেস্ক :

ষড়ঋতুর দেশ আমাদের এ প্রিয় বাংলাদেশ। প্রাকৃতিক ঋতু পরিক্রমায় এখন শীতকাল। শীতের হাড় কাঁপানো ঠান্ডয় ইতোমধ্যে কাঁপন শুরু হয়েছে। কাঁপন শুরু হবেই না বা কেন? মাঘের শীতে বাঘও কাবু হয়। আর মানুষ তো হবেই। বাস্তবতা হচ্ছে দেশজুড়ে এখন প্রচুর শীত। শুধু শীত নয়, শুরু হয়েছে রীতিমতো শৈত্যপ্রবাহ। কয়েকদিনের টানা শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায় দুস্থ শীতার্তদের পাশে দাঁড়িয়েছে রক্তদাতা সংগঠন”প্রিয় লক্ষ্মীপুর জেলা ।

বৃহস্পতিবার জেলার রামগঞ্জের পদ্মাবাজার বেদে পল্লীতে সুবিধা বঞ্চিত বেদে ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে “প্রিয় লক্ষ্মীপুর জেলা সংগঠন ।
সেবা, ত্যাগ, সম্প্রীতি, প্রগতি ও উন্নয়ন’কে সামনে রেখে সারাদিন ওইসব এলাকায় গিয়ে শীতবস্ত্র বিতরণ করেন “প্রিয় লক্ষ্মীপুর জেলার সদস্যরা।
এবছর ২য়বারের মত শীতার্তর মাঝে ১২০ পিস শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে আকাশবার্তাকে জানান” প্রিয় লক্ষ্মীপুর জেলা সংগঠনের সদস্যরা।

শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন, “প্রিয় লক্ষ্মীপুর জেলা সংগঠনের সভাপতি রাজু হাসান, সম্পাদক জামাল উদ্দিন রাফি, নূর মোঃ রুবেল। রামগঞ্জ পরিষদের সদস্য হান্নান গাজী, নাসির হোসেন, মো. রুবেল ও “প্রিয় লক্ষ্মীপুর জেলা সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930