সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

মডেলিং দুনিয়া কাঁপাচ্ছেন ৩ ফুট ৪ ইঞ্চির এই তরুণী (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক :

নাম তার ড্রু প্রেস্টা। যুক্তরাষ্ট্রের নেভাদার রেনো শহরে জন্ম ড্রু প্রেস্টার। তবে বর্তমানে লস অ্যাঞ্জেলসে থাকেন তিনি। উচ্চতায় তিনি সাধারণ মানুষের মতো নন। খুঁত বলতে এতটুকুই। কিন্তু সেই খুঁতই এখন তার শক্তিতে পরিণত হয়েছে। এখানেই তিনি অন্যদের চেয়ে আলাদা। সাড়ে তিন ফুট উচ্চতা নিয়েও তাই মডেলিং দুনিয়া কাঁপাচ্ছেন তিনি। ২১ বছরের ড্রু জন্ম থেকেই একোনড্রোপ্লাসিয়ার শিকার। এই রোগের কারণে প্রাপ্ত বয়ষ্ক হলেও ড্রুয়ের উচ্চতা মাত্র ৩ ফুট ৪ ইঞ্চি।

ছোট থেকেই এই শারিরীক প্রতিবন্ধকতার কারণে নানা কটূক্তি শুনতে হয়েছে তাকে। কিন্তু কোনও বাধাই তার স্বপ্নের পথে আসতে পারেনি।
যেখানে মডেলিং দুনিয়ায় উচ্চতা একটি গুরুত্বপূর্ণ বিষয় সেখানে সাড়ে তিন ফুটের হলেও ড্রু পেশা হিসাবে বেছে নিয়েছেন মডেলিংকেই। নিজের পেশার জন্যই রেনো ছেড়ে লস অ্যাঞ্জেলসে চলে আসেন ড্রু। তিনি মনে করেন জীবনের লক্ষ্যে যদি কেউ অবিচল থাকে তা হলে কোনও কিছুই তাকে আটকাতে পারবে না।যার প্রমাণ তিনি নিজেই।

বোরড পান্ডাকে দেয়া একটি সাক্ষাৎকারে ড্রু বলেন, মডেল ইন্ডাস্ট্রির উচিত সকলকেই খোলা মনে গ্রহণ করা।সকলেই যেন তাদের স্বপ্ন পূরণ করতে পারে সেটা হোক হুইল চেয়ারে বসে বা স্ক্র্যাচে ভর করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930