শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

দুই ছাত্রলীগ কর্মী খুন : দুই স্কুলছাত্র গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

ছাত্রলীগের দুই কর্মী খুনের মামলার আসামি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হচ্ছে দশম শ্রেণির শিক্ষার্থী কনক দাশ ও আল জামিল।

আজ রবিবার সকালে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ বলেন, ‘গতকাল শনিবার রাতে কুলাউড়া উপজেলার পাবই এলাকার নিজ বাড়ি থেকে কনককে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে সদর উপজেলার ফতেপুর এলাকায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আল জামিলকে। তারা মামলার আসামি এবং স্কুলের আবাসিক হোস্টেলে থেকে পড়াশোনা করত। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

মৌলভীবাজারে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ আলী শাহাবাব ও নাহিদ আহমদ মাহিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ‘অভ্যন্তরীণ কোন্দলের জেরে’ হত্যা করা হয়। শাহাবাব শহরের পুরাতন হাসপাতাল এলাকার বাসিন্দা। তিনি মৌলভীবাজার সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। আর মাহি কনকপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বাসিন্দা।

এরপর গত ৮ ডিসেম্বর ভোররাতে শহরের বেরীরচর এলাকা থেকে রুবেল নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি আরো জানান, ঘটনার পর নিহত শাহাবাবের মা সেলিনা রহমান চৌধুরী বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।

এরপর প্রাথমিক তদন্ত শেষে শনিবার রাতে সন্দেহভাজন পাঁচজনের নাম ও ছবি প্রকাশ করে পুলিশ। ওই পাঁচজনের সন্ধানদাতাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ারও ঘোষণা দেওয়া হয়। এই সন্দেহভাজন পাঁচজন হলেন সনি, মাহদী, তুষার, সৌমিক ও প্রতীক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১