সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন
লক্ষ্মীপুরের টুমচরে স্থানীয়দের হাতে আটক বিরল প্রজাতির মেছো বাঘ।

লক্ষ্মীপুরে বিরল প্রজাতির মেছো বাঘ আটক

আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরে গত ৪ দিন ধরে বিরল প্রজাতির একটি মেছো বাঘ আটক করে রেখেছে স্থানীয়রা। সদর উপজেলার টুমচর গ্রামের একটি বাগানে গাছ কাটতে গিয়ে বাঘটিকে দেখে আটক করেন মনির হোসেন নামের এক ব্যক্তি। বিষয়টি জানাজানির পর বিরল এ প্রাণিটিকে এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় জমান ওই বাড়িতে। শুক্রবার দুপুরে গণমাধ্যম কর্মীদের ডেকে বিরল এ প্রাণিটিকে সংরক্ষণ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, গত সোমবার দুপুরে স্থানীয় আনোয়ারুল হক ডাক্তার বাড়ির একটি বাগানে গাছ কাটতে যায় একই এলাকার মনির হোসেন। এ সময় বিরল প্রজাতির ওই প্রাণিটিকে দেখতে পেয়ে কৌশলে আটক করে খাঁচায় বন্দী করে রাখেন তিনি। মেছো বাঘটির উচ্চতা প্রায় দেড় ফুট, লম্বায় চার ফুট। সারা গায়ে কালো-হলুদ ডোরাকাটা দাগ রয়েছে। মুখমন্ডল অনেকটা বিড়ালের মতো, গায়ের রং ধূসর। তবে এ প্রাণিটি কোন প্রজাতির তা জানাতে পারেনি এলাকাবাসী। কেউ বলছেন চিতা বাঘ, আবার কেউ বলছেন মেছো বাঘ, আবার কেউ বা বলছেন বন বিড়াল। বিরল প্রজাতির এ প্রাণিটি সংরক্ষণ করার দাবি এলাকার লোকজনের।
লক্ষ্মীপুর সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোস্তফা আশরাফ প্রাণিটি দেখে সুনির্দিষ্টভাবে বলতে পারেননি এটি কোন প্রজাতির। এ ধরণের প্রাণি সাধারণত লোকালয়ে আসেনা। খাবারের খোঁজে কিংবা দলচ্যুত হয়ে অথবা আঘাতপ্রাপ্ত হয়ে লোকালয়ে ঢুকতে পারে বলে জানান তিনি। তবে প্রাণিটি সংরক্ষণের ব্যাপারে কোন উদ্যোগ নেয়নি এই কর্মকর্তা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930