সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রামগতিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুছাত্রীর

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রামগতিতে সড়ক দুর্ঘটনা প্রাণ গেলে মাদ্রাসার শিশুছাত্রী ছবরিনের। মঙ্গলবার দুপুর ১২টার দিকে রামগতি-সোনাপুর সড়কে মাহমুদা বেগম উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছবরিন আক্তার রামগতি রব্বানিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্রী ও বড়খেরী গ্রামের মাইন উদ্দিনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদ্রাসায় পরীক্ষা দিয়ে অটো রিকশাযোগে বাড়ি ফিরছিল ছবরিন। মাহমুদা বেগম উচ্চ বিদ্যালয় সংলগ্ন পৌঁছলে অটোরিকশা থেকে পড়ে যায় সে। এ সময় বিপরীতদিক থেকে আসা দ্রুতগামী লেগুনা চাপা দেয় তাকে। লেগুনাটি আলেকজান্ডার থেকে রামগতি যাচ্ছিলো।

বড়খেরী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক এহতেশামুল গণি ফাহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই ওই মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।

এদিকে দ্রুতগামী লেগুনার চালককে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিহত ছাত্রীর পরিবার ও স্থানীয়রা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930