সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে শ্রেষ্ঠ চন্দ্রগঞ্জ থানার ওসি মোক্তার হোসেন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন। অস্ত্র উদ্ধার, শীর্ষ সন্ত্রাসীসহ ওয়ারেন্টভুক্ত এবং সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ও এলাকার সার্বিক আইন-শৃঙ্খলার উন্নয়নে বিশেষ অবদান রাখায় জেলা পুলিশের সার্বিক মূল্যায়নে ওসি মোক্তার হোসেনকে শ্রেষ্ঠ হিসাবে নির্বাচিত করা হয়।

এ উপলক্ষে বুধবার বিকালে জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এসএম মনির-উজ-জামান।

জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন। সভায় প্রধান অতিথি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এসএম মনির-উজ-জামান জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মোক্তার হোসেন এর হাতে পুরস্কার তুলে দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930