সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

জঙ্গিনেতা ‘রাজীব গান্ধী’ গ্রেফতার

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর গুলশান হামলার অন‌্যতম পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত নব‌্য জেএমবির নেতা ‘রাজীব গান্ধী’কে গ্রেফতার করেছে পুলিশ। জঙ্গি সংগঠনটির উত্তরাঞ্চলীয় এই কমান্ডারের আসল নাম জাহাঙ্গীর আলম। তিনি ‘রাজীব গান্ধী’ নামে সংগঠনে পরিচিত। জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে শুক্রবার রাতে টাঙ্গাইল থেকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

গতবছর গুলশান ও শোলাকিয়ায় হামলার পর আরও কয়েকজনের সঙ্গে রাজীব গান্ধীর নামও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল।‘রাজীব গান্ধী’ ছদ্মনামের একজন গুলশান ও শোলাকিয়া হামলায় ‘গুরুত্বপূর্ণ’ ভূমিকা রেখেছিলেন বলে তখন জানিয়েছিলেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

তিনি বলেন, “রাজীব গান্ধী ওরফে সুভাষ গান্ধী ওরফে গান্ধী নামে জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃক্ত ওই ব‌্যক্তি কাজ করছিলেন নিষিদ্ধ জঙ্গি দল জেএমবির ‘উত্তরাঞ্চলীয় কমান্ডার’ হিসেবে।

“তার প্রকৃত নাম আমরা জানতে পারিনি। গুলশানের ঘটনার আগে দুজন এবং শোলাকিয়ার ঘটনার আগে একজন টেরোরিস্টকে সে নিজে উত্তরবঙ্গ থেকে পাঠিয়েছিল, যাদের সে আগেই প্রশিক্ষণ দিয়েছিল।”

পুলিশের সাম্প্রতিক অভিযানে তামিম চৌধুরী, জাহিদুল ইসলাম, তানভীর কাদেরি মারা যাওয়ার পর রাজীব গান্ধীর পাশাপাশি বাসারুজ্জামান চকলেটসহ অন‌্য একজনকে ধরতে অভিযান চলছে বলে পুলিশ কর্মকর্তারা বলে আসছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930