সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সাংবাদিকদের মারধর : ভূমিমন্ত্রীর ছেলেকে যুবলীগ থেকে বহিষ্কার

আকাশবার্তা ডেস্ক :

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে ঈশ্বরদী উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বুধবার রাতে কেন্দ্রীয় যুবলীগ এই সিদ্ধান্ত গ্রহণ করে। কেন্দ্রীয় যুবলীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু মোহাম্মদ নাসিম পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কেন্দ্রীয় চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ গত এক বছরে শিরহান শরীফ তমালের নানা অপকর্মে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় এই সিদ্ধান্ত নেন।

যুবলীগের সাধারণ সম্পাদ হারুন উর রশীদ তথ্য নিশ্চিত করে বলেন, ‘রাজনৈতিক পদস্খলনের অভিযোগে উপজেলা যুবলীগের সভাপতির শিরহান শরীফ তমালকে যুবলীগ থেকে গতকাল রাতেই বহিষ্কার করা হয়েছে।’

এর আগে আধিপত্য বিস্তার দলীয় গ্রুপিং ও নিজ দলের কর্মীদের উপর হামলা, বাড়িঘর ভাঙচুরের অভিযোগে ঈশ্বরদী উপজেলা কমিটি স্থগিত করা হয় এবং এই ঘটনায় দায়েরকৃত মামলায় দীর্ঘ দুই মাস কারাগার ভোগের পর জামিনে থাকাবস্থায় আবারো দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাকে স্থায়ীভাবে বহিষ্কার হয়।

প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর পেশাগত দায়িত্ব পালনের সময় পাবনার ঈশ্বরদীতে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে শিরহান ও তার ক্যাডার বাহিনীর হামলায় পাবনার চার সাংবাদিক আহত হন। তারা হলেন সময় টেভিভিশন ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার পাবনা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, এটিএন নিউজের পাবনা প্রতিনিধি রিজভী রাইসুল ইসলাম জয়, ডিবিসি নিউজের পাবনা প্রতিনিধি পার্থ হাসান ও ক্যামেরাপারসন মিলন হোসেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930