সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

খাঁটি স্বর্ণ চেনার উপায়

অর্থ বাণিজ্য ডেস্ক :

শীত, বিয়ের সিজন, আর বিয়ের কেনাকাটায় একটি বড় অংশ গহনা। বিয়েতে স্বর্ণের গয়না পরারই চল আমাদের দেশে। সবাই চেষ্টা করেন সাধ্যের মধ্যে কিছু গহনা কিনতে। গহনা শুধু সৌন্দর্য আর আভিজাত্যের প্রতীকই নয়, এটি ভবিষ্যতের সঞ্চয়। ১৬ আনাতে এক ভরি, আর গ্রামের হিসেবে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম)।

গহনা কেনার সময় ভালোমানের স্বর্ণ কীভাবে চিনবেন?
স্বর্ণের মান মাপা হয় ক্যারেট দিয়ে। সাধারণত খাঁটি স্বর্ণ নরম। এই নরম স্বর্ণ দিয়ে গহনা করা যায় না। এতে মেশাতে হয় সিলভার, তামা, দস্তার মতো ধাতু।

২৪ ক্যারেট স্বর্ণ মানে ৯৯.৯ শতাংশ খাঁটি স্বর্ণ। ব্যবহার উপযোগী গহনা ২২ ক্যারেট স্বর্ণ দিয়েই তৈরি হয়। ২২ ক্যারেট স্বর্ণ মানে ৯১.৬ শতাংশ খাঁটি স্বর্ণ। ক্যারেট হিসেবে তাতে ২ ক্যারেট বাদ গেলে ১ আনা ২ রতি খাঁদ বা ভেজাল থাকবে। আপনি যদি ২১ ক্যারেট গহনা কিনতে চান তাহলে তাতে খাঁদ থাকবে ২ আনা আর ১৮ক্যারেট কিনলে খাঁদ থাকবে প্রতি ভরিতে ৪ আনা।

ইদানিং বড় বড় স্বর্ণালংকারের দোকানগুলোতে খাদ মাপার মেশিন রয়েছে। স্পেকট্রোমিটার নামের ওই মেশিনে মাপার পর স্বর্ণে খাদ থাকলে সহজেই ধরা পড়ে যাবে। মেশিনই বলে দেবে কত ক্যারেটের স্বর্ণ আপনাকে দেয়া হয়েছে। স্বর্ণ কেনার আগে হলমার্ক BIS চিহ্ন দেখে নিন।

সনাতন গহনাও রয়েছে, তবে এই স্বর্ণের মান ভালো না হওয়ায় বিক্রি করতে গেলে দাম পাওয়া যায় না। তাই সঠিক ক্যারেট দেখে স্বর্ণ কিনুন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930