সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে বিজয় দিবস উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উম্মোচন

নিজস্ব প্রতিবেদক :

মহান বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ম্যাগাজিন ‘উল্লাস’ প্রকাশণার মোড়ক উম্মোচন করা হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন। এর আগে অনুষ্ঠানের শুরুতে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে এবং নিরাপদ সড়ক চাই’ সংগঠনের পক্ষ থেকে পুলিশ সুপারকে আলাদাভাবে ফুল দিয়ে বরণ করা হয়।

এ সময় মোড়ক উম্মোচন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল।

প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ছাবির আহম্মেদ, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাওঃ মো. আব্দুল কুদ্দুছ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন পাটোয়ারী, চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি কাজী মোস্তফা কাজল, সিনিয়র সাংবাদিক কামালুর রহিম সমর, সাবেক ছাত্রনেতা গৌতম মজুমদার, জেলা ছাত্রলীগের সদস্য কাজী মামুনুর রশিদ বাবলু, নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা কমিটির যুগ্ম আহ্বায়ক সমীর কর্মকার ও সাংবাদিক সোহেল মাহমুদ মিলন, ইউপি সদস্য মো. সেলিমসহ প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা সাহসী ভূমিকা নিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা সবচেয়ে বেশি। সংবাদ মাধ্যমে তুলে ধরা তথ্য থেকে প্রশাসনের তৎপরতা বৃদ্ধি পায়। এতে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। আগামী দিনেও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সকল ভালো কাজে জেলা পুলিশের সার্বিক সহযোগিতা ও সমর্থন থাকবে বলে পুলিশ সুপার মন্তব্য করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930