সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে ডাকাতির অভিযোগ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের পল্লীতে এক দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। শনিবার রাতে চরশাহী ইউপির নুরুল্লাপুর গ্রামের কালার বাড়ির প্রবাসী বাবুলের ঘরে এ ঘটনা ঘটে। এ সময় বসতঘরের সদস্যদের বেঁধে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটে নিয়ে যায় ডাকাতদল।

ভুক্তভোগি প্রবাসী বাবুলের স্ত্রী আয়েশা বেগম জানান, রাত প্রায় ৩টার দিকে জানালার গ্রীল ভেঙ্গে ৭-৮ জনের ডাকাতদল ভিতরে ঢুকে। এ সময় আমাকে ও আমার ছেলেকে রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলে। পরে স্টীলের আলমিরা ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল সেটসহ প্রায় ৮ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।

স্থানীয় চরশাহী ইউনিয়নের চেয়ারম্যান গোলজার মোহাম্মদ জানান, ক্ষতিগ্রস্তরা আমাকে ব্যাপারটা জানিয়েছেন। আমি ঘটনাস্থলে গিয়েছি।

চন্দ্রগঞ্জ থানার ওসি মোক্তার হোসেন বলেন, আমি এখনও ডাকাতির ঘটনাটি শুনিনি। কেউ থানায় এসো অভিযোগ করেনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930