বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

শ্রীনগরে ইয়াবাসহ মা-ছেলে আটক

আকাশবার্তা ডেস্ক :

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা থেকে ২৮৫টি ইয়াবা ও ১০ হাজার ৭৭০ টাকাসহ মা ও ছেলেকে আটক করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার হাসাড়া মুন্সী দিঘিরপাড় এলাকায় দিবাগত রাত ১টার দিকে অভিযান চালিয়ে এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা।

গ্রেপ্তার দুজন হলেন শিল্পী বেগম (৫৫) ও তাঁর ছেলে মো. বিপ্লব। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব-১১।

র‌্যাব ১১-এর কোম্পানি কমান্ডার সহকারী পরিচালক মো. নাহিদ হাসান জনি জানান, ২৮৫টি ইয়াবা ও মাদক বিক্রির ১০ হাজার ৭৭০ টাকাসহ মা ও ছেলেকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

উদ্ধার করা ইয়াবার দাম আনুমানিক ৮৫ হাজার ৫০০ টাকা বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০