সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

পাঁচ দিনব্যাপী রিহ্যাব মেলা শুরু

অর্থ বাণিজ্য ডেস্ক :
‘স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু অন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে শুরু হয়েছে আবাসন খাতের সর্ববৃহৎ মেলা ‘রিহ্যাব ফেয়ার ২০১৭’। গতকাল পাঁচ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, গ্রাহকরা যাতে স্বল্প সুদে ঋণ নিয়ে ফ্লাটের মালিক হতে পারেন এবং প্রধানমন্ত্রীর স্বপ্ন ‘২০২১ সালের মধ্যে সবার জন্য আবাসন’ তা বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে। এ সময় গৃহায়ণমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজউকসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোকে নিয়ে আলোচনায় বসে সমন্বিত পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক যাতে হাউজ বিল্ডিং ফাইন্যান্সকে ৫ হাজার কোটি টাকা লোন দেয়, সে ব্যাপারে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান বাণিজ্যমন্ত্রী। পাঁচ দিনব্যাপী শুরু হওয়া এ মেলা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। মেলায় দর্শনার্থীরা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত প্রবেশ করতে পারবেন। এবারের মেলায় ২০৩টি স্টল রয়েছে।
এছাড়া ৩০টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৩টি অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এন্ট্রি টিকিট এবং ড্রপ বক্সের স্পন্সর হয়েছে বি-প্রপার্টি ডটকম। টিকিট কাউন্টারের স্পন্সর হয়েছে ‘নাওয়াল কনস্ট্রাকশন লিমিটেড’। স্পন্সর হিসেবে অংশগ্রহণ করেছে ২৪টি প্রতিষ্ঠান। মেলায় আবাসন কোম্পানিগুলো তাদের প্রকল্প প্রদর্শন করছে।
আয়োজক কমিটি জানায়, এবারের রিহ্যাব মেলায় দুই ধরনের টিকিট রয়েছে দর্শনার্থীদের জন্য। একটি সিঙ্গেল এন্ট্রি অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। মাল্টিপল টিকিট ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলায় পাঁচবার প্রবেশ করতে পারবেন। এন্ট্রি টিকিটের প্রাপ্ত অর্থ দুঃস্থদের সাহায্যে ব্যয় করা হবে। টিকিট ক্রেতাদের জন্য মেলার শেষদিন ২৫ ডিসেম্বর রাত ৯টায় র‌্যাফেল ড্রয়ের আয়োজন রয়েছে। এ বছর র‌্যাফেল ড্রর প্রথম পুরস্কার একটি প্রাইভেট কার, দ্বিতীয় পুরস্কার একটি মোটরসাইকেল, তৃতীয় পুরস্কার একটি রেফ্রিজারেটর, চতুর্থ পুরস্কার একটি ৪২ ইঞ্চি এলইডি টেলিভিশন, পঞ্চম পুরস্কার একটি ওয়াশিং মেশিন এবং ৬ষ্ঠ থেকে ১০ম পর্যন্ত মোবাইল ফোন।
মেলা উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওন, প্রথম সহ-সভাপতি লিয়াকত আলী ভূইয়া, ফেয়ার স্টান্ডিং কমিটির চেয়ারম্যান শাকিল কামাল চৌধুরী প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930