শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

গলায় তীর নিয়ে জীবনযুদ্ধ!

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের ফ্রাঙ্ক জি বোনেলির একটি পার্কে প্রথমবারের মতো বন কর্মকর্তারা গলায় তীরবিদ্ধ একটি হাঁস দেখতে পেয়ে নিজেদের চোখকে বিশ্বাসই করতে পারছিলেন না।

দিব্যি ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে খাবার খুঁজে চলেছে হাঁসটি। দৃশ্যটি দেখে মর্মাহত বন কর্মকর্তারা সেটিকে তীরের যন্ত্রণা থেকে মুক্তি দেয়ার জন্য ধরার চেষ্টা করতে কাছাকাছি যায়।

ভয়ে পালিয়ে যায় হাঁসটি। এভাবে বেশ কয়েক দফা তীরবিদ্ধ হাঁসটিকে ধরার চেষ্টা করেও লাভ হয়নি। কাছাকাছি যেতেই উড়ে চলে যায় হাঁসটি। গলার মধ্যে বড়সড় একটি তীর নিয়ে কীভাবে বেঁচে রয়েছে হাঁসটি তা নিয়ে খুবই শঙ্কিত তারা। হাঁসটিকে এই স্বস্তি দিতে সাহায্য করার ব্যাপারে এখনো তারা আশাবাদী।

খুঁজে বের করার জন্য হাঁসটির ব্যাপারে তথ্য দিতে সাধারণ মানুষের প্রতি আহবান জানাতে গণমাধ্যমেরও শরণাপন্ন হয়েছিল বন বিভাগ। কর্মকর্তারা বলছেন, হাঁসটিকে তীরবিদ্ধ করাটা আইনত দণ্ডনীয়।

অপরাধীকে শনাক্ত করতে পারলে তার বিরুদ্ধে বন্যপ্রাণির প্রতি নিষ্ঠুরতা দেখানো এবং শিকার করার অপরাধে শাস্তির মুখে পড়তে হবে। সেই সাথে যে ব্যক্তি হাঁসটির এই অবস্থা করেছে তাকেও খুঁজছে কর্মকর্তারা।

ইউপিআই

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১