বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুর-চৌমুহনী মহাসড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :

রায়পুর-লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান রানা বিল্ডার্সের বিরুদ্ধে। এ ব্যাপারে সদর উপজেলার হাজিরপাড়া ইউপি চেয়ারম্যান সামছুল আলম বাবুল এলাকাবাসীর পক্ষে বাদি হয়ে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক বরারবরে লিখিত অভিযোগ করেন। অভিযোগটি প্রধানমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, দুর্নীতি দমন কমিশন এবং সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুলিপির মাধ্যমে অবহিত করা হয়েছে।

অভিযোগে জানা যায়, ঠিকাদারী প্রতিষ্ঠানটি কার্যাদেশ অনুযায়ী কাজ করছে না। এতে রাস্তার দু’পাশে ১ মিটার করে ২ মিটার প্রশ্বস্ত করণ, ৪০ মিটার ডিমা বক্স কাটিং এবং মাটি ভরাট, সাব বেইছে ৩০ শতাংশ বালি, ৭০ শতাংশ খোয়া, মেকাডমে বালি ও খোয়া এবং পাথরের মেকাডমে ৮ ইঞ্চিতে ২০ শতাংশ বালি ও ৮০ শতাংশ পাথর ব্যবহারের কথা থাকলে কোনো কিছুই নিয়মানুযায়ী হচ্ছেনা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এতে বর্তমান সরকারের টেকসই উন্নয়ন নীতি ব্যাহতসহ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাদি সামছুল আলম বাবুল ও সংশ্লিষ্ট এলাকাবাসী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০