সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

মন খারাপ ববিতার

বিনোদন ডেস্ক :

একমাত্র ছেলে অনিকের কাছাকাছি থাকতেই এখন বেশি মন টানে খ্যাতনামা চিত্রাভিনেত্রী ববিতার। কয়েকদিন আগেই তিনি কানাডা থেকে দেশে ফিরেছেন। কিন্তু ছেলের জন্য এখন প্রায়ই তার মন খারাপ হয়। রাজধানীর গুলশানের নতুন বাসায় একাই থাকেন ববিতা। এই সময়ে চলচ্চিত্রে অভিনয় করছেন না বলে অনেকটাই অলস সময় কাটে তার। তাই দেশে ফেরার পর থেকেই ফের ছেলের কাছে চলে যেতে মন চাইছে এই অভিনেত্রীর।

ববিতা বলেন, ‘ছেলের সঙ্গেই থাকতে এখন আমার বেশি ভালো লাগে। যেহেতু ঢাকায় একা থাকি এবং অভিনয়ও এখন আর করি না, তাই সময় একেবারেই কাটতে চায় না। গত যে কয়েকটি মাস কানাডায় অনিকের কাছে ছিলাম, খুব ভালো ছিলাম। অনিক আমাকে যথেষ্ট সময় দিয়েছে। আমার টেককেয়ার করেছে।

দেশে ফেরার আগে আগামী কয়েকমাস যেন অনিককে রান্না করে না খেতে হয়, সেজন্য আমি হালাল মাংস নিজ হাতে ক্রয় করে অনেককিছু রান্না করে ডিপ ফ্রিজে রেখে এসেছি। আল্লাহ অনিককে সুস্থ রাখুন, ভালো রাখুন এই দোয়া চাই সবার কাছে।’ ছেলের বাইরে সদ্য প্রয়াত চাচাতো ভাই মিঠুর জন্যও কষ্ট হয় ববিতার। তাকে ঘিরে নায়িকার অনেক স্মৃতি। মিঠুকে অনেক আদরও করতেন ববিতা। তার জন্য ভীষণ মন খারাপ ববিতার।

এছাড়া এই অভিনেত্রী দেশে ফেরার পরপরই তার তেরো বছরের আদরে পোষা কুকুর জারাও মারা গেছে। জানা গেছে, ববিতাকে খুব ভালোবাসতো জারা। ববিতাও জারাকে খুব আদর করতেন। দেশের বাইরে থেকে ফিরলে জারার জন্যও নায়িকা উপহার নিয়ে আসতেন। সবমিলিয়েই এবার দেশে ফিরে ববিতার খুব মন খারাপ। সবশেষে সত্যজিতের এই নায়িকা জানান, যে কোনো সময় এই একাকীত্ব ছেড়ে তিনি ছুট দিতে পারেন একমাত্র ছেলে অনিকের কাছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930