বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

বিয়ের পিঁড়িতে ঋতুপর্ণা!

বিনোদন ডেস্ক :

শিরোনাম দেখে নিশ্চয়ই অনেকের মনে একটা প্রশ্ন উঁকি দিয়েছে যে, ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা কী ফের বিয়ে করতে যাচ্ছেন? কিন্তু না, একটি ছবিতে তাকে আবারও সাত পাকে বাঁধা পড়তে দেখা যাবে। ভারতের প্রখ্যাত পরিচালক হরনাথ চক্রবর্তীর নতুন ছবি ‘ধারাস্নান’-এ কাঞ্চন মল্লিকের সঙ্গে বিয়ে হয়েছে ঋতুপর্ণার।

হরনাথ বলেছেন, ‘উল্লাস মল্লিকের গল্প অবলম্বনে এই ছবির শুটিং শেষ হয়েছে ২০১৪ সালে। প্রযোজকের কিছু আর্থিক সমস্যা থাকায় ছবিটা এতদিন মুক্তি পায়নি। তবে এগিয়ে এসেছিলেন স্বয়ং ঋতুপর্ণা। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতেই মুক্তি পেতে পারে ছবিটি।’

এতে ‘তমসা’ নামের একটি চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা। ছবির কাহিনীতে দেখা যাবে, সে ধর্ষিতা হওয়ার পর তার প্রেমিক তাকে ছেড়ে চলে যায়। পরিবারও মুখ ফিরিয়ে নেয়। কিন্তু নিজের দোষে তো সে ধর্ষিতা হয়নি। এরপর কাঞ্চনের দাদাকে দেখিয়ে বরপক্ষ বিয়ে দেয় কাঞ্চনের সঙ্গে। কাঞ্চনের চরিত্রের নাম শান্তশীল বারুই। এই প্রতারণার পর তমসার মনে হয় সে যেন জীবনে দ্বিতীয়বার ধর্ষিতা হল। দুই নারীর সংঘাতে শেষ হয় ছবি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০