সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

মেঘনায় ৫ জেলে অপহরণকালে ৪ জলদস্যু আটক

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিহাট ইলিশ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে ৫ জেলেকে অপরহণকালে ৪ জলদস্যুকে আটক করে পুলিশে দিয়েছে অন্যান্য জেলেদের সহযোগিতায় স্থানীয় এলকাবাসী। রোববার (২৪ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো, লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৯নং  ওয়ার্ডের মোঃ শাহ আলম (৪৫), জামাল (২৮), তারেক (৩০), শিপন (২৮)। এ সময় অপহৃত জেলেদের উদ্ধার করা হয়। এরআগে শরিবার সন্ধ্যায় রামগতির চরগজারিয়া এলাকার মেঘনা নদীতে মাছ শিকারে গেলে দস্যুদের হামলার শিকার হন জেলেরা।

উদ্ধারকৃত জেলে আনু মাঝি ও জুয়েল জানান, মাছ শিকারে গেলে হঠাৎ ১০/১২ জনের এক দল জলদস্যু তাদেরসহ ৫টি মাছ ধরার ট্রলারে আক্রমন করে। এ সময় ট্রলার গুলোতে থাকা মাছ, জাল, সোলার প্যানেল, তেলসহ আনুমানিক ২০ লাখ টাকার বিভিন্ন সরঞ্জমাদি লুট করে তারা।

একই সঙ্গে তাদেরকেসহ ৫ জন জেলেকে অপহরণ করে তাদের ব্যবহৃত মুঠোফোন থেকে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দস্যুরা। রোববার সকালে স্থানীয় মতির হাট মাছ ঘাটে দস্যুদের ট্রলার থামিয়ে মাছ বিক্রি করতে আসলে লোকজনের উপস্থিতি টের পেয়ে চিৎকার করেন অপহৃতরা। এ সময় স্থানীয়রা ৪ জলদস্যুকে আটক করে পুলিশ খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ৪ জলদস্যুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930