সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

নির্বাচনের আগে বিনাভোটের সংসদ ভেঙে দিতে হবে

আকাশবার্তা ডেস্ক :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বিনাভোটে ১৫৪ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। অনির্বাচিত এ সংসদ নির্বাচনের আগে ভেঙে দিতে হবে। রোববার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে খালেদা জিয়া এ কথা বলেন। সমাবেশের আয়োজন করে মুক্তিযোদ্ধা দল।

খালেদা জিয়া বলেছেন, আবার যদি ২০১৪ সালের মতো নির্বাচন হয়, তাহলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অর্থহীন হয়ে পড়বে। শেখ হাসিনার সরকারের অধীনে কোনো সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। কাজেই এই সংসদ ভেঙে দিয়ে নির্বাচন দিতে হবে। তা না হলে সবার জন্য সমান সুযোগ তৈরি হবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে একদলীয় বাকশালের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে যারাই কথা বলছে তাদের গুম করা হচ্ছে, না হয় মামলা দেয়া হচ্ছে। স্বাধীন বিচারবিভাগের জন্য কাজ করতে চেয়েছিলেন বলেই প্রধানে বিচারপতিকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। প্রধান বিচারপতিকে অপসারণের মাধ্যমে আওয়ামী লীগ ‘জুডিশিয়াল ক্যু’ করেছে। এর শাস্তি হওয়া উচিৎ।

খালেদা জিয়া বলেন, দেশে কোনো প্রতিষ্ঠান ঠিকভাবে চলছে না। সবাই দেখেছে, কিভাবে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কথা বলার কারণে প্রধান বিচারপতিকে (সুরেন্দ্র কুমার সিনহা) সরিয়ে দেয়া হয়েছে।

আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের ভয় পায় দাবি করে বিএনপি প্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের কথা শুনলেই তাদের মাথা খারাপ হয়ে যায়। তারা মুক্তিযোদ্ধাদের ভয় পায়। কারণ মুক্তিযোদ্ধারা রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। এদের প্রত্যেককে সম্মান করা উচিত।

তিনি বলেছেন, কাউকে কথা বলতে দেয়া হয় না। সভা-সমাবেশ করতে দেয়া হয় না। এর নাম কি গণতন্ত্র? এটাই কি স্বাধীনতার সুফল। আসলে স্বাধীনতার সুফল কেবল আওয়ামী লীগ ও তাদের লোকজন ভোগ করছে। তারা লুটপাট করছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930