শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

সেলফি তোলায় দেশত্যাগ করতে হলো সুন্দরীকে!

এক্সক্লুসিভ ডেস্ক :

ইসরায়েলের সেরা সুন্দরী খেতাবপ্রাপ্ত অ্যাডার গ্যান্ডেলসম্যানের সঙ্গে সেলফি তুলেছিলেন মিস ইরাক সারা ইডান। ওই ছবির জন্য তার কী পরিমান দুর্ভোগে পড়তে হতে পারে, সেটা হয়তো কল্পনাও করতে পারেননি সারা। অথচ ওই সেলফির প্রতিক্রিয়ায় সপরিবারে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তিনি।

ফিলিস্তিন ইস্যুতে সিরিয়া, লিবিয়া, ইরাকসহ বিভিন্ন দেশের সঙ্গেই ইজরায়েলের সম্পর্ক খারাপ। আর এর রেশ এসে পড়লো সারার ছবিতে। সম্প্রতি টোকিওতে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় গিয়ে একসঙ্গে সেলফি তুলেছিলেন সারা ও অ্যাডার। এরপর ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন সারা। সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘মিস ইরাক ও মিস ইজরায়েলের পক্ষ থেকে ভালবাসা ও শান্তি।’

কিন্তু ওই ছবি পোস্ট করার পর নিজ দেশে রীতিমতো ‘ভিলেন’ হয়ে যান সারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে একের পর বাজে মন্তব্য আসতে থাকে। এমনকি খুনের হুমকিও দেওয়া হয় সারাকে। এরপর সপরিবারে ইরাক ছাড়তে বাধ্য হন এই সুন্দরী। তবে যে পোস্ট নিয়ে এত কা- সেই ছবি এখনও নিজের প্রোফাইল থেকে সরাননি সারা। পাশাপাশি অ্যাডারকে জানিয়েছেন, এই ছবি তোলার জন্য তিনি বিন্দুমাত্র লজ্জিত নন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপর একটি পোস্টে সারা লেখেন, ‘দুদেশের মধ্যে শান্তি ও ভালবাসার সম্পর্ক স্থাপন করতেই ছবিটি পোস্ট করেছিলাম।

ছবিটি তোলার অর্থ এই নয় যে, আমি ইজারায়েলকে সমর্থন করছি। এই ছবি দেখে যারা দুঃখ পেয়েছেন, তাদের কাছে আমি ক্ষমা চাইছি।’ এদিকে অ্যাডার গ্যান্ডেলসম্যান জানিয়েছেন, সারার সঙ্গে প্রতিযোগিতার পর থেকেইতার দুর্দান্ত সম্পর্ক। তাদের মধ্যে প্রায়ই নানা বিষয়ে কথা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১