বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

কমলনগরে লেগুনার ধাক্কায় ২ মাদ্রাসা ছাত্র আহত

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের কমলনগরে দ্রুতগামী লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. তারেক (১৫) ও শরীফ (১৫) নামের দুই মাদ্রাসা ছাত্র গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের হাজিরহাট বাজারে উত্তরপাশে এই দুর্ঘটনা ঘটে।

তারেক উপজেলার পাটারিরহাট ইউনিয়নের আবদুস সাত্তারের ছেলে, শরীফ আবদুল মালেকের ছেলে। তারা দুইজনই ফলকন সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। আহত তারেককে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। শরীফকে লক্ষ্মীপুরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তারেক-শরীফ দুই বন্ধু মোটরসাইকেলে করে হাজিরহাট বাজারের উত্তরপাশে সিটিসেল টাওয়ারের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির নিবন্ধনবিহীন যাত্রীবাহী লেগুনা (জমিদার-১) মুখোমুখি ধাক্কা দেয়। এতে তারা দুইজন গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠায়।

কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হান্নান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লেগুনাটি আটক করা হয়েছে। পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি। আহতদের স্বজনদের থানায় এসে অভিযোগ দিতে বলেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, লক্ষ্মীপুর-রামগতি-কমলনগর সড়কে অনুমোদনহীন লেগুনা বেপরোয়াভাবে যাত্রীনিয়ে চালাচল করে আসছে। এসব লেগুনার চালকের আসনে অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক-হেলপার। যে কারণে এ সড়কে আশঙ্কাজনকহারে সড়ক দুর্ঘটনা বেড়েছে। অকালে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা বিভিন্নস্থানে একাধিকবার লেগুনা বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০