সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

বাংলাদেশে ঢুকে পড়া ৩ বিএসএফ সদস্য ফেরত পাঠানো হয়েছে

আকাশবার্তা ডেস্ক :

ভুল করে’ বাংলাদেশে ঢুকে পড়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্যকে রাজশাহীতে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়া হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় রাজশাহীর চরমাজারদিয়ার সীমান্ত থেকে বিএসএফ এর তিন সদস্যকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিএসফের এসআই রমনাথ সিং, কনস্টেবল রাকেশ কুমার ও সন্তোষ কুমার সোমবার ভোরে জেলার পবা উপজেলার হারুডাঙ্গা এলাকায় ঢুকে পড়েন।

রাজশাহী বিজিবির অধিনায়ক লে. কর্নেল শামীম মাসুদ ইফতেখার বিষয়টি নিশ্চিত করে জানান, কুয়াশায় ভুল করে বিএসএফ সদস্যরা বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে। পরে তাদের আটক করা হয়। সোমবার বেলা দেড়টায় বিজিবির সঙ্গে বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930