শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

বিটিভির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বিনোদন প্রতিবেদক :

আগের চেয়ে অনেক বদলে গেছে জাতীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। দর্শকের কাছে পৌঁছাতে যুগোপযোগী পরিবর্তনের অঙ্গীকার আর প্রত্যয়ের মধ্যদিয়ে ৫৪ বছরে পা রাখলো চ্যানেলটি। সাফল্যের সঙ্গে এরইমধ্যে প্রতিষ্ঠার ৫৩ বছর অতিক্রম করেছে এই চ্যানেল। সোমবার ৫৪ বছরে পা রেখেছে বিটিভি। তাই গৌরবময় ৫৪ বছরে পদার্পণ উপলক্ষে দিনভর বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে বিটিভি।

২৪ ডিসেম্বর দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেক কাটার মধ্যদিয়ে শুরু হয় বিটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।এ সময় উপস্থিত ছিলেন বিটিভির মহাপরিচালক এসএম হারুন অর রশিদ, উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) সুরথ কুমার সরকার, জেনারেল ম্যানেজার মাসউদ উর রহমানসহ বিটিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে গতকাল রোববার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত প্রীতি সম্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে রাষ্ট্রীয় এই টেলিভিশন চ্যানেলটি। মনোজ্ঞ এই সাংস্কৃতিক পর্বের আয়োজনে বিটিভির তালিকাভুক্ত শিল্পীরা ছাড়াও সংস্কৃতির বিভিন্ন মাধ্যমের শিল্পীরা অংশ নেন।

বর্তমানে সারা দেশের নানা প্রানে্তর শ্রোতা-দর্শকদের জন্য বিটিভির ১৪টি উপকেন্দ্রের মাধ্যমে ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে হয়ে থাকে।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর চট্টগ্রামে বাংলাদেশ টেলিভিশনের একটি পূর্ণাঙ্গ কেন্দ্র স্থাপিত হয়। দেশের সীমানা পেরিয়ে ২০০৪ সালের ২১ এপ্রিল থেকে আলাদা চ্যানেলে বিটিভি ওয়ার্ল্ডের আত্মপ্রকাশ ঘটে।

২০১২ সালের ৫ নভেম্বর থেকে বিটিভির অনুষ্ঠানমালা ২৪ ঘণ্টা স্যাটেলাইট সম্প্রচার শুরু হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১