বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরের উন্নয়নে সাংবাদিকদের ঐক্যের বিকল্প নেই : মেয়র আবু তাহের

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের সার্বিক উন্নয়নের জন্য সাংবাদিকদের মধ্যে ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু তাহের। তিনি বলেন, দেশ ও সমাজের জন্য কাজ করতে হলে জনপ্রতিনিধি, প্রশাসন এবং সাংবাদিক সমাজকে এক ও অভিন্নভাবে কাজ করতে হবে। এ সময় ঐক্য ও সততার ক্ষেত্রে আপোষ করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার সকালে জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি পলাশ সাহার উদ্যোগে জেলা প্রেসক্লাবে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মেয়র আবু তাহের এসব কথা বলেন।

দেশ টিভির জেলা প্রতিনিধি কামাল হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাইন উদ্দিন পাঠান, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্যা আল মামুন, জেলা বিএমএ’র সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন, জেলা কমিউনিটি পুলিশিং সেলের সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, এটিএন নিউজের জেলা প্রতিনিধি কাউছার হোসেন, সময় টিভির জেলা প্রতিনিধি মাহবুবুল ইসলাম ভূঁইয়া, বিটিভির জেলা প্রতিনিধি জহিরুল ইসালাম, নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাইদুল ইসলাম পাবেল, চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপন, জিটিভির জেলা প্রতিনিধি নিজাম উদ্দিন, ডিবিসির জেলা প্রতিনিধি তৌহিদুর রহমান রেজা, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মালেক, মাইটিভি ও আমার সংবাদের জেলা প্রতিনিধি আলী হোসেন, এসএ টিভির জেলা প্রতিনিধি সহিদুল ইসলাম, একুশে টিভির জেলা প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়ন, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি মাজহারুল আনোয়ার টিপু, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি শাকের মোহাম্মদ রাসেল, বাংলানিউজ টুয়েন্টিফোরের স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান, সমকালের জেলা প্রতিনিধি আতোয়ার রহমান মনির, সাপ্তাহিক নতুনপথ পত্রিকার সম্পাদক বিএম সাগর, স্থানীয় দৈনিক সবুজ জমিনের সম্পাদক আফজাল হোসেন সবুজ, দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি রাকিব হোসাইন রনি প্রমুখ।

অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০