সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ভক্তকে বাড়ি উপহার

বিনোদন ডেস্ক :

নিজের এক ভক্তকে একটি বাড়ি উপহার দিয়ে ফের খবরের শিরোনাম হলেন মার্কিন গায়িকা টেইলর সুইফট। সম্প্রতি তাকে ঘিরে সেই ভক্তের আবেগঘন স্ট্যাটাসে সংগীতাঙ্গনে বেশ হইচই শুরু হয়েছে। টেইলর সুইফটসের অ্যাপ ‘দ্য সুইফটস লাইফ’-এ ভক্তের স্ট্যাটাস নিয়ে অন্তর্জাল দুনিয়ায় গরম হাওয়া বইছে। আট মাসের গর্ভবতী গৃহহীন সেই নারী ভক্তকে এ সংগীতশিল্পী একটি বাড়ি উপহার দিয়েছেন। এটি স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ করেছেন ভক্তটি।

জানা গেছে, টেইলরের ভক্তের নাম স্টেফেন। লন্ডনের একটি কনসার্টে সুইফটের সঙ্গে তার দেখা হয়। তখন সুইফট তাকে বলেছিলেন, তার টিকিটের টাকা ফেরত দিতে চায় সে। কিন্তু পরবর্তীতে সুইফট নিজ উদ্যোগে এই গৃহহীন নারীকে বাড়ি উপহার দেন। স্টেফেন তার স্ট্যাটাসে লিখেন, ‘এই স্ট্যাটাস দেওয়ার আগে আমি চিন্তা করেছিলাম, আসলেই এটি প্রকাশ করা ঠিক হবে কিনা! আমি তখন আট মাসের গর্ভবতী। নিরাপত্তা ও স্বাস্থঝুঁকিতে আমাদের পুরনো বাড়িটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

এর মধ্যে আমার বয়ফ্রেন্ডও চাকরি হারিয়ে ফেলে। আমরা পড়ে গিয়েছিলাম অথৈ সমুদ্রে।’ তিনি আরও লিখেন, ইংল্যান্ডের সেই কনসার্টে টেইলর বলেছিল আমাকে টিকিটের টাকা ফেরত দেবেন। অথচ তিনি আমাকে একটি বাড়িই দিয়েছেন। টেইলর চান, আমার অনাগত ছোট কন্যাটি সে বাড়িতে আনন্দে দিন কাটাক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930