সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বর্ষসেরা ওয়ানডে দলে সাকিব

স্পোর্টস রিপোর্টার :

দেখতে দেখতে প্রায় শেষ হতে যাচ্ছে আরও একটি বছর। এরইমধ্যে ক্রিকেট বিশ্লেষকরা বর্ষসেরা দল বানানোর কাজেও নেমে পড়েছেন। তাদের মধ্যে অন্যতম ধারাভাষ্যকার হার্শা ভোগলে। ওয়ানডেতে ২০১৭ সালের সেরা একাদশ তিনিই দিলেন প্রথম। তার পছন্দের সেই একাদশে অলরাউন্ডার ক্যাটাগরিতে জায়গা হয়েছে সাকিব আল হাসানের।

বর্ষসেরা একাদশ নির্বাচন করা নিয়ে অনেকেই হয়তো অনেক কথায় বলবে। এ নিয়ে থাকবে নানা জনের নানা মত। সেটা আগেই স্বীকার করে নিয়েছেন হার্শা ভোগলে। তার দলে পাঁচজন ভারতীয় ডাক পেলেও কোনো অস্ট্রেলিয়ানের সুযোগ মেলেনি। জায়গা হয়নি কোনো শ্রীলঙ্কান ক্রিকেটারের। বাংলাদেশ থেকে হার্শার একাদশে সাকিব, দক্ষিণ আফ্রিকা থেকে এবি ডি ভিলিয়ার্ড, ইংল্যান্ড থেকে বেন স্টোকস ও লিয়াম প্লাংকেট, পাকিস্তান থেকে হাসান আলী ও আফগানিস্তান থেকে রয়েছেন রশিদ খান।

২০১৭ সালের বর্ষসেরা একাদশে সাকিবকে জায়গা দিতে কোনো কিছুই ভাবতে হয়নি হার্শার। চলতি বছর ব্যাটিং ও বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাংলাদেশ টি-২০ ও টেস্ট অধিনায়কের। ১৪ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট, ওভারপ্রতি রান দিয়েছেন ৫.৫০। রান করেছেন ৩৫.৮৩ গড়ে ৪৩০। তার মধ্যে রয়েছে ১টি সেঞ্চুরি ও ৩টি হাফসেঞ্চুরি।

ভোগলের বর্ষসেরা একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, রশিদ খান, যশপ্রীত বুমরা, লিয়াম প্লাংকেট ও হাসান আলী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930