সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

সম্পূর্ণ নগ্ন হয়ে ক্যামেরার সামনে দেবের নায়িকা

বিনোদন ডেস্ক :

জন্মসূত্রে রাশিয়ান। ২০১২ সালে মিস এশিয়া প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছিলেন। বাংলা কতটা জানেন, তা নিয়ে বেশ সন্দেহ রয়েছে। তবে বাংলা সিনেমায় তার হাতেখড়ি হয়ে গেছে। না, ক্যামিও(অল্প সময়ের জন্য অভিনয়) নয় পুরদস্তুর নায়িকার চরিত্র। তাও আবার সুপারস্টার দেবের পাশে। দু’জনে কাঁধে কাঁধ মিলিয়ে আমাজন উপত্যকায় দাপিয়ে বেড়িয়েছেন। সাহসের কোনও কমতি নেই ‘আমাজন অভিযান’-এর বিদেশিনী শ্বেতলানা গুলাকোভার। সেই সাহসেরই পরিচয় মিলল তার ইনস্টাগ্রাম প্রোফাইলে। সম্পূর্ণ নগ্ন হয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন দেবের নায়িকা। তাতেই শোরগোল পড়ে গেছে নেটদুনিয়ায়। এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের সংবাদ প্রতিদিন পত্রিকা।

ছবিটি শ্বেতলানা তুলেছেন ‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য। প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার বার্তাই এই প্রচ্ছদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তাতেই সহ-মডেলের সঙ্গে নিজের শরীরকে উন্মুক্ত করে দিয়েছেন রাশিয়ান মডেল। তবে এই প্রথম নয় ক্যামেরার সামনে মাঝে মধ্যেই বেশ বোল্ড অবতারে ধরা দেন শ্বেতলানা। এমন নমুনাও তার ইনস্টাগ্রামে কম নেই।

তবে বাংলা সিনেমায় অভিনয় করে বেশ উচ্ছ্বসিত নায়িকা। ইনস্টাগ্রাম প্রোফাইলে শুটিংয়ের নানা মুহূর্ত শেয়ার করছেন তিনি। কখনও আমাজনের দুর্গম এলাকায় তাকে ও দেবকে শুটিং করতে দেখা যাচ্ছে। কখনও একটু ফাঁক পেয়েই পাওয়ার ন্যাপ নিতে দেখা যাচ্ছে দু’জনকে।

ছবিতে আন্না ফ্লোরিয়ানের চরিত্রে রয়েছেন শ্বেতলানা। পাশাপাশি রয়েছেন ডেভিড জেমস ও এডুয়ার্ডো মুনিজ। শংকরের অভিযানকে সফল করে তুলতে এদের অবদানও কম নয়। তবে শ্বেতলানা আলাদা করে নেটদুনিয়ার নজর কেড়েছেন নিজের এই বোল্ড ফটোশুটের মাধ্যমেই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930