শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

আলেকজান্ডার ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে

আকাশবার্তা ডেস্ক :

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে নারী ভোটারদের উপস্থিতি পুরুষ ভোটারদের চাইতে অনেক বেশি লক্ষ্য করা গেছে।

নির্বাচনী এলাকার মধ্য চর ডাক্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালুর চর ইসলামীয়া আলিম মাদ্রাসা ভোট কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এ দিকে বালুর চর ইসলামীয়া আলিম মাদ্রাসা কেন্দ্র জাল ভোট দিতে আসলে এক মহিলাকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনী।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সীমানা জটিলতা নিরসনের পর স্থানীয় আলেকজান্ডার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। এ ইউনিয়নে ১০টি কেন্দ্রের মধ্যে একটি ওয়ার্ডের ভোট গ্রহণ স্থগিত রয়েছে। এছাড়া অপর সবকয়টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে ধরে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন।

অপর ৯টি কেন্দ্রে ভোটার রয়েছে প্রায় ২৩ হাজার। চেয়ারম্যান পদে আওয়ামীলীগ, বিএনপি ও জেএসডিসহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত মহিলা আসনে ১৫ ও সাধারণ সদস্য পদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই ইউনিয়নে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১