সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি জামায়াতের অপরাজনীতি ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ। বুধবার (২৭ ডিসেম্বর) বিকালে পৌর শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে গিয়ে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, জেলা ছাত্রলীগের সদস্য কাজী বাবলু, আবু তালেব, সইদুল ইসলাম রোকন, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনষ্টিটিউট ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম শামীম, আলীয়া মাদ্রাসা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইন উদ্দিনসহ জেলার বিভিন্ন ইউনিট ছাত্রলীগের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, বিএনপি জামায়াত দেশে অপরাজনীতি ও নৈরাজ্য সৃষ্টি করছে। এ কারণে মানুষের মাঝে ক্রমেই বিভ্রান্তি ছড়াচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ শেখ হাসিনার উন্নয়নকে অব্যাহত রাখতে এসব নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930