শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

সাভারে গৃহবধূকে রাতভর ধর্ষণ

আকাশবার্তা ডেস্ক :
সাভারে অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে রাতভর ধর্ষণ করেছে (৩৮) এক বখাটে। বৃহস্পতিবার রাতে সাভার পৌর এলাকার গেন্ডা বিলপাড়া এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, গতকাল সকালে কেরানীগঞ্জ মডেল থানার চরজগত লানাথপুর গ্রামের গৃহবধূ সাভারের গেন্ডায় তার ফুফাতো ভাই সৌদি প্রবাসী সিরাজুল ইসলামের বাড়িতে আসে। পরে রাতে ওই গৃহবধূ একটি স্কুলের সামনে গেলে গেন্ডা এলাকার লালমিয়া মাতবরের ছেলে মোশারফ মাতবর তাকে গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে একটি পুকুরপাড়ে নিয়ে রাতভর ধর্ষণ করে। ভোরবেলায় তাকে ছেড়ে দেয়। পরে ওই গৃহবধূ বাসায় গিয়ে তার আত্মীয় স্বজনদের ধর্ষণের বিষয়টি খুলে বলেন।
এদিকে, অভিযুক্ত ব্যক্তি মোশারফ মাতবরের ভাই সাভার থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মিষ্টু বলেন, এ অভিযোগ মিথ্যা, সাজানো। জমি নিয়ে বিরোধ থাকায় ওই নারীকে দিয়ে মিথ্যা ধর্ষণের ঘটনা সাজানো হচ্ছে।
অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১