সোমবার ১৫ই জুন, ২০২৬ ইং ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

২০১৭ সালে যেসব ঘটনায় আলোচিত বাংলাদেশ

আকাশবার্তা ডেস্ক :

একদিকে রোহিঙ্গাদের প্রতি মানবিক, অন্যদিকে সংখ্যালঘু নিপীড়ন৷ একদিকে ক্রিকেটে অর্জন, অন্যদিকে হারিয়ে যাওয়া মানুষের মিছিল৷ একদিকে হতাশা, অন্যদিকে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় – এ সবের মধ্যেই বাংলাদেশ অতিক্রম করলো ২০১৭ সাল৷

রোহিঙ্গা সংকট :
জাতিগত সহিংসতা থেকে বাঁচতে এ বছরের আগস্টে আবারো বাংলাদেশে আসতে শুরু করে রোহিঙ্গারা৷ মানবিক বিবেচনায় তাঁদের আশ্রয় দেবার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ৷ এরপর রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশ সফরে আসেন তুরস্কের ফার্স্ট লেডি, জর্ডানের রানি, ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরুসহ অনেকে৷ আন্তর্জাতিক সমালোচনার মুখে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সম্মতিপত্রে স্বাক্ষর করলেও রোহিঙ্গা প্রত্যাবসানে অনিশ্চয়তা এখনো কাটেনি৷

খেলা :
সময়টা মার্চ মাস, ভেন্যু কলম্বোর পি. সারা ওভাল মাঠ৷ সেখানেই নিজেদের শততম টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ৷ আর এর মধ্যে দিয়ে ক্রিকেট ইতিহাসে চতুর্থ দেশ হিসেবে শততম ম্যাচে জয় পায় টাইগাররা৷ একই সাথে এই প্রথম শ্রীলঙ্কাকে টেস্টে হারানোর স্বাদও পায় বাংলাদেশ৷ পঞ্চম দিনে চার উইকেটে জয়৷ ম্যাচ সেরা হন তামিম ইকবাল৷

৭ই মার্চের ভাষণ :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ‘মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড’-এর স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো৷ ৪৬ বছর আগে ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) স্বাধীনতাকামী ৭ কোটি মানুষকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম৷’’

সংখ্যালঘু নির্যাতন :
ধর্ম অবমাননার অভিযোগ তোলে সংখ্যালঘুদের উপর আক্রমণের ধারাবাহিক ঘটনা ঘটছে বাংলাদেশে৷ এ বছর এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল রংপুরের একটি ঘটনা৷ সেখানে টিটু রায় নামের একজনের ফেসবুক পাতায় ইসলাম অবমাননামূলক পোস্ট দেয়া হয়েছে, এমন গুজব তুলে সেখানকার হিন্দু ধর্মাবলম্বীদের উপর আক্রমণ চালানো হয়৷ পুড়িয়ে দেয়া হয় ঘরবাড়ি৷

বনানী ধর্ষণ মামলা :
এ বছরের মার্চে জন্মদিনের পার্টির কথা বলে বনানীর একটি হোটেলে নিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণীকে ধর্ষণ করা হয়৷ ঘটনার কয়েকদিন পর তরুণীরা আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তার দুই বন্ধু নাইম, সাদ্দামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করে৷ এ ঘটনায় একদিকে মামলা নিতে পুলিশের গরিমসির দিকটি নজরে আসে, অন্যদিকে আপন জুয়েলার্সের বিরুদ্ধে সোনা চোরাচালানসহ বেশ কিছু অভিযোগ চলে আসে সামনে৷

পাঠ্যপুস্তক বিতর্ক :
পাঠ্যবইয়ে ভুল বানানের ছড়াছড়ির সাথে বিষয়বস্তুর আপত্তিজনক সংযোজন, পরিমার্জন, বিয়োজন নিয়ে আলোচনা ছিল সারা বছর জুড়েই৷ অভিযোগ ওঠে, মৌলবাদী গোষ্ঠির চাপে পড়ে বিতর্কিত নানা বিষয় যেমন ঢোকানো হয়েছে, তেমনি প্রগতিশীল অনেক লেখা বাদ দেয়া হয়েছে৷ ‘ও’ তে ওড়না বা ‘ছাগলের গাছে উঠে আম খাওয়া’ অথবা আঘাত অর্থে Hurt কে Heart (হৃদয়) লেখা নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপও চলে সামাজিক যোগাযোগের মাধ্যমে৷

পিলখানা মামলার রায় :
দীর্ঘ আট বছর পর ২০১৭ সালে পিলখানা হত্যাযজ্ঞ মামলার রায় ঘোষিত হয়৷ ১৫২ জন আসামির মধ্যে ১৩৯ জনেরই ফাঁসি, আটজনের যাবজ্জীবন ও চারজনকে খালাস দেওয়া হয়৷ ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদরদপ্তরে বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান৷ রক্তাক্ত ওই বিদ্রোহের প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর নাম বদলে করা হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)৷

গুম:
বাংলাদেশে গুম বা ‘এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স’ গত কয়েক বছর ধরেই আলোচিত বিষয়৷ ২০১৭ সালেও এ নিয়ে ছিল সোরগোল ও আতঙ্ক৷ বছরের শেষের দিকে নর্থসাউথের শিক্ষক মোবাশ্বার হাসান সিজার, সাংবাদিক উৎপল দাস ও সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান নিখোঁজ হন৷ এছাড়াও আলোচনায় ছিল কবি ফরহাদ মজহারের নিখোঁজ ও ১৮ ঘণ্টার মধ্যে তাঁকে উদ্ধারের ঘটনা৷ আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য মতে, এ বছর অন্তত ৫০ জন নিখোঁজ হয়েছেন বাংলাদেশে৷

সিলেটের শীতল পাটি :
সিলেটের ঐতিহ্যবাহী শীতলপাটি ‘দ্য ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অফ হিউমানিটি’ হিসেবে জিতে নিয়েছে ইউনেস্কোর স্বীকৃতি৷

যাঁদের হারালাম :
এ বছর অনেক গুণী মানুষ পাড়ি দিয়েছেন পরলোকে৷ এর মধ্যে রয়েছেন নায়করাজ রাজ্জাক, ঢাকা উত্তরের সিটি মেয়র আনিসুল হক, সংগীতশিল্পী লাকি আখন্দ, বারি সিদ্দিকি, আব্দুল জব্বার এবং কবি সৈয়দ শামসুল হক৷

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০