বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের জন্য সাঁকো তৈরী করেছে ছাত্রলীগ


আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরের চরাঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য মেঘনা নদীর ওপর জেলা ছাত্রলীগের উদ্যোগে তৈরি করা হয়েছে সাঁকো।
শনিবার বিকেলে রায়পুর উপজেলার মেঘনা বাজার এলাকায় জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলের উদ্যোগে প্রায় শতাধিক ছাত্রলীগ কর্মী মেঘনা নদীর ওপর এই সাঁকো তৈরি করেন।
জানা যায়, রায়পুরের চরজালিয়া, চর ঘাসিয়া ও চর ইন্দুয়ার শিক্ষার্থীরা শীতকালে বিদ্যালয়ে গেলেও ব্রীজ অথবা সাঁকো না থাকায় বর্ষায় বিদ্যালয়ে যেতে পারে না।
স্থানীয়রা জানান, শীতকালে নদী শুকিয়ে যাওয়ায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারলেও বর্ষায় নদীতে বেশী পানি থাকায় নৌকা বা পারাপারের ব্যবস্থা না থাকলে বিদ্যালয়ে যেতে পারে না তারা। মেঘনা বাজার এলাকায় মেঘনা নদীর ওপর একটি ব্রীজ স্থাপন করা হলে ১২ মাসই বিদ্যালয়ে গিয়ে লেখাপড়া করতে পারবে এখানকার শিক্ষার্থীরা।
১নং চরবংশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন জানান, জালিয়ার চরসহ চরের শিশুরা শীতে বিদ্যালয়ে আসলেও বর্ষায় বিদ্যালয়ে অনুপস্থিত থাকে। এই সাঁকোর জন্য আশা করি আর অসুবিধার হবে না। তবে স্থায়ী সমস্যা সমাধানের জন্য একটি ব্রীজ নির্মাণ করার দাবি জানান তিনি।
জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল জানান, চরাঞ্চলের এসব শিক্ষার্থীরা প্রকৃতি নির্ভর হয়ে লেখাপড়া করছে। খবরটি আমার নজরে আসার পরই নিজস্ব উদ্যোগে শিক্ষার্থীদের সুবিধার জন্য এই সাঁকো তৈরি করে দেই। তবে নদীর ওপর একটি ব্রিজ তৈরির জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০