বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রতাপগঞ্জ সঃ প্রাঃ বিদ্যালয়ে শতভাগ পাশসহ ১২ জন জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক :

দীর্ঘ অনেক বছর পর এবার পিইসিতে লক্ষ্মীপুর সদর উপজেলার প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভালো ফলাফল অর্জন করেছে। এ বিদ্যালয়ে এবার ১০৬ জন পিইসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১২ জন জিপিএ-৫, ৪১ জন এ, গ্রেডে পাশসহ শতভাগ পাশ ফলাফল অর্জন করেছে। বিগত কয়েক বছর যাবত প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ পাশ ফলাফল অর্জন করলেও জিপিএ-৫ পায়নি। এবার ১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জনসহ শতভাগ পাশ করায় অভিভাবকসহ শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. মোস্তফা কাজল প্রায় এক বছর আগে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি মানসম্মত শিক্ষা, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করণ এবং অভ্যন্তরীণ পরীক্ষাসহ সার্বিকভাবে পড়ালেখার মান উন্নয়নে সহকারী শিক্ষকদের নিয়ে পরিকল্পনা গ্রহণ করায় এবার ভালো ফলাফল অর্জিত হয়েছে বলে মত প্রকাশ করেছেন অভিভাবক ও সচেতন মহল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. মোস্তফা কাজল বলেন, গতানুগতিক পড়ালেখায় আমি বিশ্বাস করিনা। ভালো ফলাফলের জন্য ভালো পরিচর্য্যা প্রয়োজন। শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো করার জন্য উপযোগী করে গড়ে তোলাই আমার লক্ষ্য ছিল। এবারের ধারাবাহিতা অক্ষুন্ন রেখে ভবিষ্যতে আরো ভালো কিছু উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০