সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে পূর্ব বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় নুরুল ইসলাম নামে এক মুক্তিযোদ্ধা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। এরআগে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন এই মুক্তিযোদ্ধা।

হাসপাতালে চিকিৎসাধীন নুরুল ইসলাম নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে গণমাধ্যমকর্মীদের বলেন, মসজিদে নামাজ আদায় করে ফেরার পথে স্থানীয় ইউপি সদস্য গোলাম কবির বাচ্চুর ভাই ছুটিতে আসা বিজিবি সদস্য মাসুদুর রহমান, স্থানীয় আবুল কালাম, কামাল হোসেন ও আরিফুর রহমানসহ ৫/৬ জন মিলে তাঁর উপর হামলা করেন। এ সময় এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয় তাঁকে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ ঘটনার বিচার দাবি করেন ভুক্তভোগী ও তার মেয়ে নিগার সুলতানা।

এদিকে মুঠোফোনে বারবার চেষ্টা করেও অভিযুক্ত বিজিবি সদস্য মাসুদুর রহমানের বক্তব্য জানা যায়নি। অন্য অভিযুক্তদেরও পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোক্তার হোসেন বলেন, তিনি মুক্তিযোদ্ধার উপর হামলার ঘটনা সম্পর্কে অবহিত নন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930