শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতার মুক্তির দাবিতে মানববন্ধন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা হৃদয় সাহার মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলীয় নেতা-কর্মীরা। রোববার বেলা ১১টায় সদর উপজেলা ছাত্রলীগের আয়োজনে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ইবনে জিসাদ আল নাহিয়ানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক কনক ক্বারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবদুল মতলব, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, সহ-সভাপতি সোহাগ পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হীরা, লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি প্রমুখ।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা ছাত্রলীগ নেতা হৃদয় সাহার নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর সন্ধ্যায় হত্যা মামলার আসামি অভিযোগে সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হৃদয় সাহাকে গ্রেফতার করে নিয়ে যায় আইন-শৃঙ্খলা বাহিনী। বর্তমানে ছাত্রলীগের এই নেতা জেলহাজতে রয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১