বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

৫০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন সেনা সদস্য

বিবিসি বাংলা :

বাংলাদেশের চট্টগ্রামে ৫০ হাজার ইয়াবাসহ দুইজন সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।এরপর তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করার পর দুইজনকে চট্টগ্রামে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।এদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে সেনাবাহিনী।

চট্টগ্রামের কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুল মুস্তফা বিবিসি বাংলাকে জানিয়েছেন, রাতে শাহ আমানত সেতুর কাছে মইজ্জ্যার টেক এলাকা থেকে দুই সেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

“ঐ দুইজন কক্সবাজার এলাকা থেকে ইয়াবাগুলো নিয়ে আসছিল। মইজ্জ্যার টেক এলাকায় এসে তারা একটি গাড়ি থেকে নেমে আরেকটি গাড়ির জন্য অপেক্ষা করছিল।তখন তাদের হাতে বড় একটা ব্যাগ ছিল, যা দেখে সন্দেহ হওয়ায় পুলিশ তাদের ব্যাগ সার্চ করে।””এরপর তাদের কাছে ৫০ হাজার ইয়াবা পাওয়া যাবার পর, তাদের গ্রেপ্তার করা হয়।”

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তার দুইজন চট্টগ্রাম সেনানিবাসে সৈনিক পদে কর্মরত।তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করে চট্টগ্রামে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।এদিকে, আন্তঃবাহিনী গণসংযোগ পরিদফতর আইএসপিআরের পরিচালক লে. কর্নেল রাশিদুল হাসান বিবিসি বাংলাকে বলেছেন, “অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

ঐ দুইজন চাকরীচ্যুতও হতে পারে। সে সম্ভাবনাই বেশি।””তবে, তার আগে এ ঘটনার তদন্ত হবে। এরপর ব্যবস্থা নেয়া হবে। সেনাবাহিনীতে কোন ধরণের অপরাধমূলক ঘটনার মাফ নেই।”

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০