সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বাবা ও ছেলের একই নায়িকা যারা

 বিনোদন ডেস্ক :

গ্ল্যামার দুনিয়ায় সবই সম্ভব। গতানুগতিকতার বাইরে গিয়েও নতুন নজির তৈরি করেছেন এমন উদাহরণ অসংখ্য। চরিত্রের প্রয়োজনে কখনও বাবার সঙ্গে, আবার কখনও ছেলের সঙ্গে ‘অনস্ক্রিন’ রোম্যান্স করতে দেখা গেছে বহুবার। বলিউডে এমনই কিছু জুটি নিয়ে তৈরি করা হয়েছে এই প্রতিবেদন-

মাধুরী দীক্ষিত
‘দয়াবান’ সিনেমাতে বিনোদ খান্নার সঙ্গে চুটিয়ে অভিনয় করেছিলেন মাধুরী। ‘মহব্বত’ সিনেমাতে বিনোদ খান্নার ছেলে অক্ষয় খান্নার সঙ্গে মাধুরীর ‘অনস্ক্রিন’ রোম্যান্স দর্শকমহলে জনপ্রিয় হয়েছিল।

হেমা মালিনী
ড্রিম গার্লের ঝুলিতে রয়েছে অসংখ্য হিট সিনেমা। রাজ কপূরের সঙ্গে ‘স্বপ্নো কা সৌদাগর’ সিনেমাতে যেমন নজর কেড়েছিলেন হেমা, তেমনি রনধীর কপূরের সঙ্গে ‘হাত কা সাফাই’ এবং ঋষি কপূরের সঙ্গে ‘চাদর মইলি সি’ সিনেমাতেও অভিনয় করতে দেখা গেছে তাঁকে।

অমৃতা সিংহ
এক সময় বড় পর্দা কাঁপানো এই নায়িকা ধর্মেন্দ্র সঙ্গে ‘সাচ্চাই কি তাকত’ সিনেমাতে জুটি বেঁধেছিলেন। পরবর্তীকালে সানি দেওলের বিপরীতে ‘বেতাব’ সিনেমাতেও তাঁকে নায়িকার ভূমিকায় দেখা যায়।

ডিম্পল কাপাডিয়া
বিনোদ খন্নার সঙ্গে ‘খুন কা কর্জ’ ও ‘ইনসাফ’ সিনেমাতে দেখা গিয়েছিল ডিম্পলকে। পরবর্তীকালে ‘দিল চাহতা হ্যায়’ সিনেমাতে অক্ষয় খন্নার বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। ধর্মেন্দ্রর সঙ্গে ‘শেহজাদে’, ‘বাতওয়ারা’-সহ একাধিক সিনেমার পাশাপাশি সানি দেওলের সঙ্গে ‘নরসিমা’, ‘অর্জুন’, ‘আগ কা গোলা’র মতো সিনেমাতে রোমান্স করেছেন তিনি।

রানি মুখোপাধ্যায়
‘অনস্ক্রিন’ রোম্যান্সের পাশাপাশি অফস্ক্রিনেও অভিষেক-রানির সম্পর্ক নিয়ে অনেক গসিপ হয়েছিল। ‘বান্টি অউর বাবলি’ সিনেমাতে এই অনস্ক্রিন জুটিকে দেখেছেন দর্শক। পাশাপাশি ‘ব্ল্যাক’ সিনেমাতে অমিতাভ বচ্চনের সঙ্গে রানির অভিনয় মুগ্ধ করেছিল দর্শককে।

শ্রীদেবী
ধর্মেন্দ্রর সঙ্গে ‘নাকাবন্দি’ সিনেমায় জুটি বেঁধেছিলেন শ্রীদেবী। পরবর্তীকালে ‘চালবাজ’, ‘রাম অবতার’-সহ একাধিক সিনেমাতে সানি দেওলের সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স করতে দেখা গেছে শ্রীদেবীকে।

সূত্র : আনন্দবাজার

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930