শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

চিত্রনায়িকা পপির থার্টি ফার্স্ট নাইট

বিনোদন ডেস্ক :

বিদায় নিচ্ছে ২০১৭। বছরের শেষদিন আজ। আসছে ২০১৮। আর একদিন পরই উদয় হবে নতুন সূর্য। তাই ইংরেজি এই বছরের শেষদিনে রাজধানী ঢাকার বেশকিছু স্থানে থাকবে জমকালো আয়োজন। অনেক স্থানেই নতুন বছরকে বরণ করতে আয়োজন করা হয়েছে ‘থার্টি ফার্স্ট নাইট’ পার্টি। এরই ধারাবাহিকতায় কুর্মিটোলার গলফ ক্লাবের একটি অনুষ্ঠানে অংশ নেবেন চিত্রনায়িকা পপি।

অনুষ্ঠানটি নিয়ে পপি বলেন, ‘বেশ বড় ধরনের আয়োজন এটি। আমার সঙ্গে ফেরদৌসসহ অনেকে অংশ নেবেন। হোয়াইট স্যান্ড রিসোর্টের আয়োজনে হবে থার্টি ফার্স্ট নাইটের এই বিশাল অনুষ্ঠান। আশা করি, জমকালো এই অনুষ্ঠানটি সকলে বেশ উপভোগ করবেন।’

আয়োজক সূত্রে জানা যায়, জমকালো এই আয়োজনে আরও অংশ নেবেন পূর্ণিমা, ইমন, নওশীন, কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, জনপ্রিয় নৃত্যশিল্পী শিবলী-নীপা, ডিজে রনো।

কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যানকুইট হলে রাতের ডিনারসহ এই আয়োজন থাকবে। ক্লাবের সদস্যরা ১০০০ টাকা এবং অতিথিরা ২০০০ টাকার বিনিময়ে টিকিট কেটে এই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১