সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

আকাশবার্তা ডেস্ক :

সোমবার (১ জানুয়ারী) লক্ষ্মীপুরে একযোগে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ সময় নতুন বই হাতে পেয়ে শিশু শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করে।

সকাল সাড়ে ১০টায় জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব এম আলাউদ্দিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, পরিচালনা পরিষদ সদস্য মো. দেলোয়ার হোসেন ও আলাউদ্দিন চৌধুরী প্রমুখ।

আলোচনায় বক্তারা বছরের প্রথমদিনে সারাদেশে একযোগে বই বিতরণ এবং যথাসময়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ায় বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930