সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

ক্যালিফোর্নিয়ায় নতুন বছর থেকে বৈধ হলো গাঁজা

বিবিসি বাংলা :

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আজ ১লা জানুয়ারি থেকে ‘বিনোদনের জন্য’ গাঁজা সেবন বৈধ হয়ে যাচ্ছে। অবশ্য তা শুধু ২১ বছরের বেশি বয়স্কদের জন্য এবং তারা একবারে ২৮ গ্রামের বেশি গাঁজা তার কাছে রাখতে পারবেন না।শুধু তাই নয়, এই নতুন আইনে গাঁজা সেবনকারীরা বাড়িতে ছয়টি পর্যন্ত গাঁজার গাছ লাগাতে পারবেন।

এর বিরোধীরা বলছেন, এর ফলে গাঁজার নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো বেড়ে যাবে, এবং তরুণরা মাদক সেবন করতে শুরু করবে।
কিন্তু গাঁজার ব্যবসার সাথে যুক্ত মহলগুলো মনে করছে, আগামি কয়েক বছরে একে কেন্দ্র করে শত শত কোটি ডলারের শিল্প গড়ে উঠবে।

গত প্রেসিডেন্ট নির্বাচনের সময়ই ক্যালিফোর্নিয়ার জনগণ গাঁজা বৈধ করার প্রশ্নে এক ভোটাভুটিতে অংশ নেন, এবং তার ফলাফল বৈধ করার পক্ষেই যায়। এর পর এতদিন ধরে গাঁজা বিক্রি সংক্রান্ত নিয়মকানুন এবং কর কাঠামো তৈরির কাজ চলছিল।

মনে করা হয় যে কালোবাজারে ৫১০ কোটি ডলারের গাঁজার ব্যবসা হয়ে থাকে – এবং এটা বৈধ করে দিলে ২০২১ সালের মধ্যে তা ৫৮০ কোটি ডলারের ব্যবসায় পরিণত হবে। বৈধ ক্রেতাদের কাছ থেকে কর পাওয়া যাবে প্রতি বছরে ১০০ কোটি ডলার। তবে জনসমাগম হয় এমন প্রকাশ্য স্থানে, কোন স্কুলের ৩০০ মিটারের মধ্যেঅথবা গাড়ি চালানোর সময় গাঁজা সেবন করা নিষিদ্ধ করা হয়েছে।
আমেরিকায় এখন মোট ৬টি অঙ্গরাজ্যে গাঁজা বৈধ করা হয়েছে।

প্রতি পাঁচ জনের একজন আমেরিকান এখন বৈধভাবে গাঁজা কিনতে পারবেন।কিন্তু যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার এখনো গাঁজাকে অবৈধ বলে মনে করে, এবং এটাকে তারা হেরোইন বা কোকেনের মত নিষিদ্ধ বস্তুর তালিকায় রেখেছেন।১৯৯৬ সালে ক্যালিফোর্নিয়ায় প্রথমবারের মতো চিকিৎসা বা ওষুধ হিসেবে ব্যবহারের জন্য গাঁজা ব্যবহার বৈধ করা হয়েছিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031