সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুর ও নওগাঁয় নতুন ডিসি

আকাশবার্তা ডেস্ক :

মাঠ প্রশাসনে রদবদলে নতুন জেলা প্রশাসক (ডিসি) পেয়েছে নওগাঁ ও লক্ষ্মীপুর জেলা।জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা উপসচিব মো. মিজানুর রহমানকে নওগাঁ এবং ঢাকা মিল্ক ভিটার মহাব্যবস্থাপক অঞ্জন চন্দ্র পালকে লক্ষ্মীপুরের ডিসি নিয়োগ দিয়ে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আলাদা আদেশে নওগাঁর ডিসি মো. আমিনুর রহমানকে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব এবং লক্ষ্মীপুরের ডিসি হোমায়রা বেগমকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া ব্রিগেডিয়ার জেনারেল আহমেদুল কবীরকে প্রেষণে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দিতে তার চাকরি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সূত্র : বিডিনিউজ২৪.কম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930