শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

বৃহস্পতিবার নোয়াখালী খাল পুর্নখনন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি :

দখল আর দূষনে প্রায় বিলুপ্ত নোয়াখালী খাল পুর্নখননে উদ্যোগ নিয়েছে সরকার। আগামীকাল ৪ জানুয়ারী ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে খাল পুর্নখনন কাজের উদ্বোধন করবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালটি পুর্নখনন করা হলে দূর হবে নোয়াখালীবাসীর দীর্ঘদিনের দুঃখ।
জেলাবাসী বাঁচবে দুর্বিসহ জলাবদ্ধতা ও কৃত্রিম বন্যার হাত থেকে। প্রাণচাঞ্চল্য ফিরবে কৃষিতে। বর্তমান সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে জেলাবাসী।

জানা যায়, নোয়াখালী খাল, বেগমগঞ্জ-মহেন্দ্র খাল, বেগমগঞ্জ-সোনাইমুড়ী খাল, চৌমুহনী-ছাতারপাইয়া খাল, চৌমুহনী-ফেনী খাল, সোনাইমুড়ী-দেওটি খাল, বেগমগঞ্জ-দাদনা খাল, বরোপিট খাল, আলগীর খাল, বামনী নদীসহ শাখা খাল ছোট বড় মিলে নোয়াখালীতে রয়েছে ২৮৮ খাল। দখলের প্রতিযোগিতার কবলে পড়ে বছরের পর বছর ধরে খালগুলোর বেশির ভাগই বিলুপ্তির পথে। এক সময়ের খরস্রোতা খালগুলো এখন কোথাও কোথাও নালায় পরিণত হয়েছে।

এছাড়াও উপকূলীয় অঞ্চলে পলিমাটি জমে খালের তলা উঁচু হয়ে যাওয়ার কারণে পানি নিস্কাষনের পথরুদ্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতে দেখা দেয় ভয়াবহ জলাবদ্ধতা।

এদিকে গত ২৫ ডিসেম্বর সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের প্রধান জেনারেল ছিদ্দিকুর রহমানকে সাথে নিয়ে কবিরহাট উপজেলার ধানশালিক এলাকার খাল পুর্নখননের ফলক নির্মাণের স্থান পরিদর্শন করেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাছির উদ্দিন জানান, প্রকল্পটির মেয়াদ শেষ হবে ২০২১ সালের জুন মাসে। এর মধ্যে রয়েছে খাল খনন ১৮২ কিঃ মিঃ, বামনী নদীর ৭ কিঃ মিঃ ড্রেজিং, একটি রেগুলেটর নির্মাণ, দুটি ড্রেনেজ সুইস নির্মাণ, ১০ কিঃ মিঃ নদীর তীর নির্মাণ, সাড়ে ১১ কিঃ মিঃ বাঁধ নির্মাণ, ১১’শ ৫২ মিটার লুপকাট খনন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১