সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বাইরে প্রেমিকার অনশন, ভেতরে প্রেমিকের আত্মহত্যা

আকাশবার্তা ডেস্ক :

ইনাম আলী ও মর্জিনা বেগম। প্রায় একবছর ধরে চলে তাদের প্রেম। গতকাল বুধবার সকালে মর্জিনা বিয়ের দাবিতে ইনামের বাড়িতে এসে ওঠেন।স্বজন ও প্রতিবেশীরা তাকে অনেক বুঝিয়েও বাড়ি থেকে নামাতে পারেননি। বিয়ে না করা পর্যন্ত সে বাড়ি থেকে বের হবেন না বলে সাফ জানিয়ে দেন।

পারিবারিক সূত্র ও এলাকাবাসী জানায়, তিল্লির চর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে ইনাম আলীর সঙ্গে প্রতিবেশী সৌদি প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী মর্জিনা বেগমের পরকিয়ার সম্পর্ক ছিল। বুধবার সকালে মর্জিনা বিয়ের দাবিতে ইনামের বাড়িতে এসে ওঠেন। স্বজন ও প্রতিবেশীরা তাকে অনেক বুঝিয়েও বাড়ি থেকে নামাতে পারেননি।মর্জিনা বেগম বলেন, আমি ইনামের জন্য সব কিছু ছেড়ে চলে এসেছি। আমাকে বিয়ে করতে হবে। বিয়ে না করলে বাড়ি থেকে বের হব না। প্রয়োজন হলে এই বাড়িতেই আমি মরব।

নিজের বাড়িতে প্রেমিকার অনশনের খবরে গা ঢাকা দেন ইনাম আলী। মধ্যরাতে ইনাম আলী বাড়িতে ফিরলে তার মা বকাঝকা করে রুমের বাইরে থেকে শিকল দিয়ে আটকিয়ে রাখেন। কিন্তু রাতের কোনো এক সময় তিনি ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে ঘরের শিকল খুলে ভেতরে ঢুকে এ দৃশ্য দেখতে পান স্বজনরা। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লির চর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ইউপি সদস্য শুকুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েটি বাড়িতে ওঠার খবর শুনে তিনি ছেলের বাড়িতে দুই দফায় যান। তবে এসময় ছেলেটি বাড়িতে ছিল না। মেয়েটি তাকে জানিয়েছেন তাদের মধ্যে এক বছর ধরে প্রেম চলছিল।

ইউপি সদস্য আরো জানান, ইনাম আলী গত বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন। এক বোন দুই ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। প্রবাসী নজরুল ইসলামের সঙ্গে তিন বছর আগে মর্জিনা বেগমের বিয়ে হয়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের ব্যবস্থা করা হবে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930