সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা শাকিলের অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও জেলা পরিষদের সদস্য বেলায়েত হোসেনের একমাত্র ছেলে আব্দুল হান্নান শাকিলের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শাকিল সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম চৌধুরীর নাতি। শুক্রবার (৫ জানুয়ারী) সকালে নিহতের মরদেহ উদ্ধার করে দত্তপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

জানা যায়, সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের পশ্চিম বটতলী গ্রামের হাওলাদার বাড়িতে (বেলায়েত হোসেনের নিজবাড়ি) পাকের ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় শাকিলের নিথর দেহ পাওয়া যায়। এমন মৃত্যুকে আত্মহত্যা বলেই বাড়ির লোকজন ও প্রতিবেশিরা মনে করছেন।
ঢাকায় বিএসএস অধ্যয়নরত নিহত আব্দুল হান্নান শাকিল খিলগাঁও থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং মান্দারী বিকেবি ক্লাবের কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করছিল। শাকিলের এক বন্ধু জানান, প্রেম সংক্রান্ত কারণে গত কয়েকদিন থেকে শাকিল একাকী চলাফেরা করতো। শাকিলের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ঢুকে দেখা যায়, রাত প্রায় ৩টার দিকে শাকিল তার পেইজে লাল সলিডে আল্লাহ হাফেজ লেখা একটি স্ট্যাটাস পোষ্ট করেন। এতে ধারণা করা হচ্ছে, পোষ্ট দেওয়ার পরই যে কোন এক সময় সে আত্মহত্যা করে। তবে ময়নাতদন্ত রিপোর্টে অস্বাভাবিক মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পরিবারের সদস্যরা জানান।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আ.লীগ নেতা বেলায়েত হোসেনের ছেলে শাকিলের ফাঁস দেওয়া লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, শাকিলের ফেসবুকে সর্বশেষ আল্লাহ হাফেজ লেখা স্ট্যাটাসে ধারণা করা হচ্ছে আত্মহত্যার বিষয়টি প্রেম গঠিত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930