সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

প্রধানমন্ত্রীর সংবর্ধনা পেল কিশোরীরা

স্পোর্টস ডেস্ক :

ফুটবল এখনও বিশ্বের প্রধান ও জনপ্রিয় খেলা। বাংলাদেশের সকল শ্রেনী পেশার মানুষের প্রথম পছন্দের খেলা ছিল ফুটবল। গ্রাম-গঞ্জে এখনও বড় কোন ফুটবল ম্যাচ আয়োজন হলে হাজার হাজার মানুষ মাঠের পাশে দাঁড়িয়ে যায় খেলা দেখতে। কিন্তু মানসম্পন্ন খেলোয়াড় তৈরি না হওয়ায় দিনে দিনে অন্ধকারে ডুবছে এই খেলাটি। ফুটবল প্রেমীদের জন্য খুশির খবর এটাই যে সাম্প্রতিক সময়ে দেশে অথবা বিদেশে আলো ছড়িয়ে যাচ্ছে বয়ষভিত্তিক দলগুলো।

সর্বশেষ তার নজির গড়েছেন লাল সবুজের মেয়েরা। দেশের মাঠে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল। ফাইনালে ভারতকে হারিয়ে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় গোলাম রব্বানী ছোটনের দল। বছরের শেষ বেলায় কিশোরী ফুটবলারদের এই নৈপুণ্যে নতুন করে জাগিয়ে দিয়েছে বাংলাদেশের ফুটবলকে। মেয়েদের পারফরম্যান্সে খুশি খেলাপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার গণভবনে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবর্ধনার পাশাপাশি দলের প্রত্যেক সদস্যের হাতে তুলে দেয়া হয় এক লাখ টাকা করে। গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ নারী দলের কোচ গোলাম রব্বানি ছোটন।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের উল্লাসে মাতে বাংলাদেশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930