সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চন্দ্রগঞ্জ বাজার কমিটির নির্বাচনে ১৪ পদে ৩৩ জনের মনোনয়নপত্র গ্রহণ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র ‘চন্দ্রগঞ্জ বাজার কমিটির’ আসন্ন নির্বাচনে ১৪টি পদের বিপরীতে ৩৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ১ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, সমাজকল্যাণ সম্পাদক পদে ৪ জন, তথ্য ও গবেষণা সম্পাদক পদে ১ জন, প্রচার সম্পাদক পদে ২ জন এবং ৫টি সদস্য পদে ১৩ জনসহ সর্বমোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।

শনিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গণমিলনায়তনে প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিলি করা হয়। এ সময় নির্বাচন পরিচালনা উপ-কমিটির প্রধান শান্তি রঞ্জন পাল ও নির্বাহী প্রধান কাজী মোস্তফা কাজল, স্থানীয় ইউনিয়ন আ.লীগের সভাপতি নুরুল আমিন ও সাধারণ সম্পাদক কাজী সোলায়মানসহ প্রার্থীদের সমর্থকরা উপস্থিত ছিলেন।

নির্বাচন পরিচালনা উপ-কমিটি সূত্রে জানা যায়, সভাপতি পদে হাজী ওবায়দুল হক পাটোয়ারী, জয়নাল আবেদীন ও মিজানুর রহমান বিপ্লব, সহ-সভাপতি পদে আলী করিম, বেলাল হোসেন ও মো. মারুফ হোসেন, সাধারণ সম্পাদক পদে মাওঃ মো. আব্দুল কুদ্দুছ, জসিম উদ্দিন ও দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে গৌতম মজুমদার, কোষাধ্যক্ষ পদে মো. সাহাবুদ্দিন ও মহিউদ্দিন মিন্টু, দপ্তর সম্পাদক পদে সালাহ্ উদ্দিন জুয়েল ও মামুনুর রশিদ, সমাজকল্যাণ সম্পাদক পদে বাবুল হোসেন, নুরুল ইসলাম, এনামুল হক রতন ও গাজী গোলাম হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক পদে আব্দুর রহমান, প্রচার সম্পাদক পদে নাছির খাঁন জিল্লাল ও গোলাম মাওলা মানিক এবং সদস্য পদে ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

তবে সহ-সাধারণ সম্পাদক পদে গৌতম মজুমদার এবং তথ্য ও গবেষণা পদে আব্দুর রহমান একক প্রার্থী হিসাবে মনোনয়ন গ্রহণ করায় এই পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় তারা দুজন নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। রোববার একই সময় একই স্থানে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিবেন।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর চন্দ্রগঞ্জ বাজার কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এতে আগামী ২৭ জানুয়ারী ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930