সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

সড়ক দুর্ঘটনায় পঙ্গুদের মাঝে নিসচা’র উদ্যোগে কৃত্রিম পা বিতরণ

আকাশবার্তা ডেস্ক :

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর সাফল্য ও গৌরবের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে আলোচনা সভা ও সড়ক দুর্ঘটনায় পঙ্গুদের মাঝে কৃত্রিম পা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি। প্রধান বক্তা ছিলেন, নিসচা’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

বিশেষ অতিথি ছিলেন, সিআরপি’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী ভেলোরী এ টেইলর। নিসচার ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসান উল কামালের সভাপতিত্বে সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে অনুষ্ঠানে শোক প্রস্তাব উত্থাপন করেন, নিসচা’র যুগ্ম-মহাসচিব লায়ন মোঃ গনি মিয়া বাবুল।
নিসচা’র কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ উত্থাপন করেন, নিসচা’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজুল মঈন জয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, নিসচা’র সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930